পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, "রোববার রাতে প্রধান উপদেষ্টা তদন্ত কমিশনের অনুমোদন দিয়েছেন।"
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "রোহিঙ্গাদের প্রবেশ বন্ধ থাকবে, তবে মানবিক কারণে অসুস্থদের আশ্রয় দেওয়া হচ্ছে।"
কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তার বিষয়ে তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে।"
0 মন্তব্যসমূহ